যিহোয়াহজ ইস্রায়েলে রাজত্ব করেন

1. অহসিয়ের পুত্র, যোয়াশের যিহূদায় রাজত্বের 23 তম বছরে য়েহূর পুত্র যিহোয়াহস শমরিয়ায ইস্রায়েলের নতুন রাজা হয়েছিলেন এবং তিনি 17 বছর রাজত্ব করেছিলেন

2. প্রভু যা কিছু করতে বারণ করেছিলেন, যিহোয়াহস সে সবই করেছিলেন

3. প্রভু তখন ইস্রায়েলের প্রতি বিরূপ হয়ে, ইস্রায়েলকে অরামের রাজা হসায়েল ও তাঁর পুত্র বিন্হদদের হাতে তুলে দিয়েছিলেন

4. যিহোয়াহস তখন প্রভুর কাছে সাহায্য প্রার্থনা করলে, প্রভু সেই ডাকে সাড়া দিলেন

5. তখন প্রভু ইস্রায়েলকে বাঁচানোর জন্য এক ব্যক্তিকে পাঠালেন

6. কিন্তু তা সত্ত্বেও যারবিয়াম য়ে সকল পাপ দ্বারা ইস্রায়েলীয়দের পাপাচরণে বাধ্য করেছিলেন, তাঁরা সে সকল পাপাচরণ বন্ধ করল না, কিন্তু আশেরার মূর্ত্তিকে শমরিয়াতে থাকতে দিল

7. অরামের রাজা যিহোয়াহসের সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন

8. যিহোয়াহস য়ে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন তা ‘ইস্রায়েলের রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে

9. যিহোয়াহসের মৃত্যুর পর লোকরা তাঁকে শমরিয়ায তাঁর পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ করেছিল

যিহোয়াশ ইস্রায়েলে রাজত্ব করেন

10. যিহূদায় যোয়াশের রাজত্বের 37 তম বছরে শমরিয়ায যিহোয়াহসের পুত্র যিহোয়াশ ইস্রায়েলের নতুন রাজা হলেন

11. প্রভু যা কিছু বারণ করেছিলেন ইস্রায়েলের রাজা যিহোয়াস সে সমস্তই করেন

12. য়োয়াশ য়ে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন এবং অমত্‌সিযের সঙ্গে তাঁর যুদ্ধের ব্বিরণ ‘ইস্রায়েলের রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে

13. যিহোয়াসের মৃত্যুর পর তাঁকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে শমরিয়ায সমাধিস্থ করা হয়

ইলিশার মৃত্যু

14. ইলীশায় অসুস্থ হয়ে পড়লেন

15. ইলীশায় যিহোয়াশকে বললেন, “তীর ধনুক হাতে নাও

16. তখন ইলীশায় ইস্রায়েলের রাজাকে বললেন, “এবার তোমার হাতে ধনুক রাখো

17. ইলীশায় বললেন, “পূর্বদিকের জানালাটা খুলে দাও

18. এরপর ইলীশায় আবার বললেন, “তীর নাও

19. ইলীশায় রেগে গিয়ে বললেন, “তোমার অন্তত পাঁচ-ছ’বার ভূমিতে তীর দিয়ে আঘাত করা উচিত্‌ ছিল

20. ইলীশায়ের মৃত্যু হলে লোকরা তাকে সমাধিস্থ করল

21. ইস্রায়েলীয় কিছু ব্যক্তি সে সময়ে একটি শবদেহ সমাধিস্থ করতে যাচ্ছিল

ইসরায়েল সিরিয়া থেকে শহরগুলি পুনরুদ্ধার করে

22. যিহোয়াশের রাজত্বের সময় অরামের রাজা হসায়েল নানা ভাবে ইস্রায়েলকে বিপাকে ফেলেছেন

23. কিন্তু ইস্রায়েলীয়দের প্রতি প্রভুর কৃপা দৃষ্টি ছিল

24. অরামের রাজা হসায়েলের মৃত্যু হলে বিন্হদদ সে জায়গায় নতুন রাজা হলেন

25. মৃত্যুর আগে হসায়েল, যিহোয়াশ ও যিহোয়াহসের পিতার সঙ্গে যুদ্ধ করে বেশ কয়েকটা শহর জিতে নিয়েছিলেন

Bibles

Books

Chapters